শিরোনাম
icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস
down of head

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে বিরোধী জোটের আনা অনাস্থা ভোটে হেরে বিদায় নিয়েছে ইমরান খানের সরকার। নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিরোধী জোট। এরই ধারাবাহিকতায় আজ সোমবার পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ দেশটির ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।

এর আগে জাতীয় পরিষদ থেকে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা গণপদত্যাগ করেন। এর পরপরই দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি শুরু হওয়ার আগে পার্লামেন্ট থেকে ওয়াকআউট করেন তারা।

দেশটির প্রধানমন্ত্রী পদের প্রতিদ্বন্দ্বী পিটিআইয়ের সমর্থিত শাহ মাহমুদ কোরেশি জাতীয় পরিষদ থেকে পিটিআইয়ের আইনপ্রণেতাদের গণপদত্যাগের ঘোষণা দেওয়ার পর তারা সংসদ বয়কট করেন। যে কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশটির নতুন প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরিফ।

অনাস্থা ভোটের মাধ্যমে দেশটির প্রধান নির্বাহী হিসেবে পিটিআই প্রধান ইমরান খানের সরকারের মেয়াদের অবসানের দুদিন পর পার্লামেন্টে এই ঘটনা ঘটেছে। সংসদের অধিবেশনে সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানও অংশ নিয়েছেন।

এর আগে, সোমবার দুপুরের পর দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়। তেলাওয়াতের পর ডেপুটি স্পিকার কাসিম সুরি গত ৩ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দেন।

তিনি বলেন, ‘আদালত এই সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছে… এবং আমরা সবাই আদালতের প্রতি শ্রদ্ধাশীল হতে বাধ্য। কিন্তু আমি আপনাদেরকে আমার আদেশের পেছনের কারণ জানাতে চাই।’ সুরি বলেন, একজন দায়িত্বশীল পাকিস্তানি এবং এনএর ডেপুটি স্পিকার হিসাবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

এরপর তিনি ইমরান খান নেতৃত্বাধীন সরকারের পতনে বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ আছে এমন একটি নথির কথা বলেন। আর এই নথি মন্ত্রিসভা, জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক এবং সংসদীয় নিরাপত্তা কমিটির বৈঠকে আলোচনা করা হয়েছিল বলে জানান তিনি।

পাক সংসদের এই ডেপুটি স্পিকার বলেন, ‘এবং এটি প্রমাণিত হয়েছে যে অনাস্থা প্রস্তাব একটি বিদেশি ষড়যন্ত্র।’

এর আগে, শনিবার দিনভর নানা নাটকীয়তা এবং মধ্যরা‌তে সংস‌দের স্পিকার ও ডেপু‌টি স্পিকা‌রের পদত্যা‌গের পর অনাস্থা ভো‌টে হে‌রে পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রীর পদ হারা‌ন ইমরান খান। দেশটির ৩৪২ সদস্যের সংসদের ১৭৪ জনই ইমরান খানের বিরুদ্ধে ভোট দেওয়ায় ক্ষমতাচ্যুত হন তিনি।

সম্পর্কিত খবর