শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

পাঁচ বছর আবারও একসঙ্গে বাহুবলী তারকা প্রভাস-আনুশকা

দক্ষিণী ছবির জনপ্রিয় জুটি প্রভাস ও আনুশকা শেঠি। পাঁচ বছর পর আবারও এই জুটিকে দেখা যাবে এক পর্দায়। তেলেগু থ্রিসিক্সটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, পরিচালক মারুতি প্রভাসকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করছেন। এ সিনেমায় অভিনয়ের জন্য রাজি হয়েছেন আনুশকা শেঠি। খুব শিগগির এ সিনেমার ঘোষণা দেবেন নির্মাতারা। কমেডি ঘরানার এ সিনেমা প্রযোজনা করবেন ডিভিভি দানাইয়া। শোনা যাচ্ছে ছবির নাম হবে ‘রাজা ডিলাক্স।’ দশমীতে ছবির ঘোষণা দেয়া হবে।

চলতি বছরের শেষে শুরু হবে এই ছবির শুটিং। ছবিতে আনুশকা শেঠি ছাড়াও আরও দুই নায়িকা থাকবেন ছবিতে। তবে কাদের নেয়া হবে সেই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

অভিনয় ক্যারিয়ারে ‘বিল্লা’, ‘মির্চি’, ‘বাহুবলি’র মতো দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন প্রভাস-আনুশকা জুটি। প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাঁধে শ্যাম’। অন্যদিকে আনুশকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাইলেন্স’।

সূত্র: বলিউড লাইফ

সম্পর্কিত খবর