শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

পদ্মা সেতু উদ্বোধন: জনসভায় আসতে শুরু করেছে মানুষ

নিজস্ব অর্থায়নে তৈরি পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় আসতে শুরু করেছে মানুষ। বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এরই মধ্যে প্রবেশ করতে শুরু করেছে দলের কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষ।

শনিবার (২৫ জুন) ভোর পৌনে ৬ টায় থেকেই জনসভাস্থল মানুষের পদচারণায় মুখরিত হতে শুরু করে।

আজ উদ্বোধন হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা বহুমুখী সেতু। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদারীপুরের শিবচরে বাংলাবাজার ঘাটে আয়োজিত জনসভায় অংশ নেবেন। জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন তিনি। বর্তমান আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় অর্জন পদ্মা সেতুর উদ্বোধনে সাক্ষী হতে জনসভাস্থলে আসতে শুরু করেছেন দেশের দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলের মানুষ।

জনসভায় বিভিন্ন ধরনের ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে প্রবেশ করছেন দলের কর্মী-সমর্থকরা। নানা স্লোগানে মুখরিত জনসভাস্থল। পদ্মার কূল ঘেঁষে আয়োজিত এ জনসভায় এরই মধ্যে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন।

জনসভায় যোগ দিতে আসা সজিব বলেন, আজ আমাদের আনন্দের দিন। নতুন এক ইতিহাসের সাক্ষী হতে এসেছি। সকালেই চলে আসলাম। পরে ঢুকতে গেলে সমস্যা হতে পারে ভেবে আগেই চলে আসলাম।

সম্পর্কিত খবর