শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বাংলাদেশের উন্নয়নযাত্রায় পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বলে আখ্যায়িত করেছেন তিনি।

আজ শুক্রবার ঢাকার পাকিস্তান হাইকমিশন থেকে শুভেচ্ছাবার্তাটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানো হয়। বার্তাটি একই সঙ্গে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনেও পাঠানো হয়।

মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, শুভেচ্ছাবার্তায় শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং বাংলাদেশের জনগণের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন শাহবাজ শরিফ। তিনি বলেন, বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির পর্যায়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সংকল্পের একটি প্রমাণ হলো পদ্মা সেতু।

আগামীকাল শনিবার পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় সেতুর মাওয়া প্রান্তে প্রথমে সুধী সমাবেশে অংশ নেবেন তিনি। এরপর টোল দিয়ে সেতুতে উঠে সেখানে থাকা উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। পরে গাড়িতে করে সেতু পার হয়ে জাজিরায় আরেকটি ফলক উন্মোচন করবেন।

এ ছাড়া আগামীকাল বিকেলে মাদারীপুরের শিবচরে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন রোববার সকাল ৬টা থেকে নির্ধারিত টোল দিয়ে এ সেতুতে যানবাহন চলাচল শুরু হবে।

সম্পর্কিত খবর