শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

পদ্মা সেতুতে তৃতীয় দিনে টোল আদায় ১ কোটি ৯৪ লাখ

তৃতীয় দিনে পদ্মা সেতুতে ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় পদ্মা সেতু পাড়ি দিয়েছে ১৪ হাজার ৪৯৩টি গাড়ি। বুধবার (২৯ জুন) দুপুর ২টার দিকে পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, নিরবচ্ছিন্নভাবে পদ্মা সেতু পাড় হচ্ছে যানবাহন। এতে গত ২৪ ঘণ্টায় ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে। ১৪ হাজার ৪৯৩টি গাড়ি পদ্মা সেতু পাড়ি দিয়েছে।

সেতৃ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৯৭ লাখ ৯১ হাজার ৩০০ টাকা ও মাওয়া প্রান্তে ৯৬ লাখ ৬৬ হাজার ৮০০ টাকা টোল আদায় করা হয়েছে। এ সময় জাজিরা প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ৭ হাজার ২৭৬টি ও মাওয়া প্রান্ত দিয়ে ৭ হাজার ২১৭টি যানবাহন পারাপার হয়েছে। এর আগে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ১ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার ৮২০ টাকা টোল আদায় করা হয়। ১৫ হাজার ৪২৯টি যানবাহন পদ্মা সেতু পারাপার হয়।

গত রোববার (২৬ জুন) পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছিল। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছিল।

সম্পর্কিত খবর