শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

পথচারীদের অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব কেড়ে নিত ওরা

রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন নির্জন পথে ওৎপেতে থাকত ছিনতাইকারীরা। পথচারীদের কাউকে একা পেলেই অস্ত্র ঠেকিয়ে কেড়ে নিত সর্বস্ব। এমন অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১০ এর একটি দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে শাহবাগ এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

আটকরা হলো- পলাশ (১৯), গাজী (১৯) ও জাহাঙ্গীর (১৯)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৩টি চাকু উদ্ধার করা হয়।

র‍্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- আটকরা বেশ কিছুদিন যাবৎ শাহবাগসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারাল চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব সূত্র জানিয়েছে, আটক ছিনতাইকারীরা দীর্ঘদিন যাবত এ ধরনের অপকর্ম চালিয়ে আসছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

সম্পর্কিত খবর