ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট শুরু ২৫ জুলাই

রাজধানী ঢাকায় আগামী ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট-২০২৬।

বাংলাদেশকে বৈশ্বিকভাবে সংযুক্ত সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে এ সামিটের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) গুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশ কর্মসূচির অংশীদারত্বে আয়োজিত দুই দিনব্যাপী এই সামিটে সরকারের নীতিনির্ধারক, বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষ নির্বাহী, গবেষক, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। তারা বাংলাদেশের দীর্ঘমেয়াদি সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক কৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও উদ্যোগগুলো সম্পর্কে সচিব বলেন, সরকার, শিল্পখাত ও একাডেমিয়ার যৌথ সমন্বয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক গবেষণা ও নীতি নির্ধারণে ‘ন্যাশনাল এআই ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করা হচ্ছে।

সামিটের পাশাপাশি অনুষ্ঠিত হবে বিয়ার ইনোভেশন এক্সপো-২০২৬। এতে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের নেতৃত্বে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্যসেবা প্রযুক্তি, ইন্টেলিজেন্ট সিস্টেম ও অন্যান্য ডিপ-টেক খাতের উদ্ভাবন প্রদর্শিত হবে এবং এক্সপোতে মোট ৩৫টি প্রদর্শনী স্টল থাকবে

সম্পর্কিত খবর