শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

নৌকা ডুবে অন্তত ২৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

বিপজ্জনক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকাডুবে মারা গেছেন দুই ডজনের বেশি অভিবাসনপ্রত্যাশী। নিহতদের মধ্যে পাঁচ নারী ও একটি শিশুও রয়েছে। গত বুধবারের (২৪ নভেম্বর) এ ঘটনা ২০১৪ সাল থেকে ইংলিশ চ্যানেলে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

বিবিসি জানিয়েছে, ঘটনার পরপরই ৩১ জনের মৃত্যুর খবর শোনা গিয়েছিল। তবে পরে তা সংশোধন করে ২৭ জন বলে জানানো হয়েছে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, বেলজিয়ান সীমান্ত থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এরা দুর্ঘটনাকবলিত নৌকাটিতে মানবপাচারে সরাসরি জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ডুবে যাওয়া নৌকা থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে একজন এখনো নিখোঁজ।

ইংলিশ চ্যানেলে একসঙ্গে এত অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ‘আতঙ্কিত’ বলে জানিয়েছেন। তিনি বলেছেন, মানবপাচার বন্ধ করতে যুক্তরাজ্য চেষ্টার কোনো খামতি রাখবে না।

ইংলিশ চ্যানেলে এত অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ‘আতঙ্কিত’ বলে জানিয়েছেন। তিনি বলেছেন, মানবপাচার বন্ধ করতে যুক্তরাজ্য চেষ্টার কোনো খামতি রাখবে না।

দুর্ঘটনার পরপরই টেলিফোনে কথা বলেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। মানুষের জীবন বিপণ্নকারীদের ধরতে সম্ভাব্য সব কিছু করতে পারস্পরিক সহযোগিতায় সম্মত হয়েছেন তারা।

এছাড়া, ইংলিশ চ্যানেল দিয়ে অভিবাসনের ঢেউ থামাতে ইউরোপীয় মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন ম্যাক্রোঁ।

রেড ক্রস অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর এ ঘটনাকে ‘সত্যিই হৃদয়বিদারক’ হিসেবে বর্ণনা করেছে এবং যুক্তরাজ্যে আশ্রয় প্রক্রিয়া সহজ করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

 

 

সম্পর্কিত খবর