শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ধর্ষককে হত্যার পর কারাগারে নারী

ধর্ষককে হত্যার অভিযোগে এক নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। এটা নিয়ে নারী অধিকারকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা আত্মরক্ষার অধিকারের দাবিতে বিক্ষোভ করছেন।

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে এই ঘটনা ঘটেছে। খবরে বলা হয়েছে, রোক্সানা রুইজ নাম এই নারী এখন নিজেকে নির্দোষ প্রমাণের জন্য লড়াই করছেন।

২১ বছর বয়সী মেক্সিকান এই নারী কারাগার থেকে লিখেছেন, আমাকে যে ধর্ষণ করেছে তার থেকে নিজেকে রক্ষা করাই আমার অপরাধ! মেক্সিকোর নিকটবর্তী একটি শহরে গত মে মাস থেকে তিনি কারাগারে আছেন।

দেশটির নারী অধিকার কর্মীরা তার মুক্তির জন্য আন্দোলন করছেন। এই অধিকারকর্মীরা রুইজের লেখা একটি চিঠি প্রকাশ করেছে।

এই চিঠিতে তিনি জানিয়েছেন, বন্ধুর সঙ্গে বিয়ার পানে যাওয়ার পর ওই ব্যক্তি তার সঙ্গে শয্যাসঙ্গিনী হতে পীড়াপীড়ি করেছিল। ঘুমানোর একপর্যায়ে ওই ব্যক্তি তাকে যৌন হয়রানী করেছিল, তাকে মারধর করেছিল এবং হত্যার হুমকি দিয়েছিল। তবে নিজেকে রক্ষায় তিনি প্রতিরোধ শুরু করেন। একপর্যায়ে শ্বাসরোধে ওই ব্যক্তিকে হত্যা করেন তিনি।

রোক্সানা নামে এই নারী আরও বলেন, তিনি তাকে আঘাত করতে চাননি। সমাজ ব্যবস্থা অন্যায্য উল্লেখ করে তিনি বলেন, কারাগারে থেকে আমার মনে হচ্ছে আক্রমণকারী ব্যক্তি যা করতে চেয়েছিল আমাকে তা করতে দেওয়া উচিত ছিল। সে আমাকে হত্যা করত।

গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মেক্সিকোতে ৭৩৬ জন নারী হত্যার শিকার হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৯৭৫ জন।

নারীদের প্রতি দেশটিতে এমন সহিংসতা থাকা সত্ত্বেও রুইজের মতো নারীদের নিজেকে নির্দোষ প্রমাণে লড়তে হচ্ছে।

 

 

সম্পর্কিত খবর