নেত্রকোনায় হাসপাতাল ভবন উদ্বোধন
নেত্রকোনার বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১৬ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে ৫তলা ভিত্তির উপর ৩ তলা ওপিডি ভবন, ২ তলা বাসভবন, ৫ তলা মেডিকেল অফিসার কাম কনসালটেন্ট ডরমেটরি, ৫তলা নার্স ডরমেটরি ভবন, ৫তলা স্টাফ ডরমেটরি ভবন, ২ তলা গ্যারেজ কাম ড্রাইভার বাসভবন, ১ তলা সাবস্টেশন নির্মাণ সহ পুরাতন ভবন সংস্কার করা হয়েছে।
রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এসব ভবনের উদ্বোধন করেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।
এসময় প্রতিমন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ফলেই দেশের স্বাস্থ্য-শিক্ষা সহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। সারা বিশ্বকে তাক লাগিয়ে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে সমৃদ্ধির পথে এগিয়ে চলছে।”
অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন সেলিম মিয়া, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।


