শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

নারায়ণগঞ্জে দলবদ্ধ ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে হত্যা, ৬ জনের ফাঁসি

নারায়ণগঞ্জে দলবদ্ধ ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে হত্যার দায়ে ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুন) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন, লোকমান, শফিক, সুমন, আরিফ ও মো. জামাল। তাদের মধ্যে সুমন, লোকমান ও শফিক পলাতক।

মামলার বরাত দিয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০০৯ সালের ১১ আগস্ট রাতে রাস্তা থেকে খাদিজা নামের এক নারী ও তার স্বামী আবদুর রহমানকে রাস্তা থেকে তুলে নিয়ে যান। স্বামীকে বেঁধে তারা খাদিজাকে দলবদ্ধ ধর্ষণ করে দুজনকে হত্যা করে রাস্তার পাশের ডোবায় ফেলে দেয়। পরে ১৬ আগস্ট দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে মামলা করেন। আদালতে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

সম্পর্কিত খবর