শিরোনাম
সূচক বাড়ল, লেনদেন ৫৩৩ কোটি টাকাডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানের
down of head

এখনো কেন ‘ওই ডিপোর মালিক’ গ্রেপ্তার হয়নি, সংসদে হারুনের প্রশ্ন

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের পেছনে কোনো জাতীয়, আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি না, খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। এ জন্য তিনি নামমাত্র কোনো কমিটি না করে একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন। এখনো কেন ওই ডিপোর মালিককে গ্রেপ্তার করা হয়নি, সে প্রশ্নও রাখেন তিনি।

রবিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সময় তিনি এই দাবি জানান।

তিনি এই ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতি নিয়ে জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর বিবৃতি দাবি করেন।

হারুনুর রশীদ বলেন, ‘আমি মনে করি, যেহেতু বন্দরগুলো আজকে বিভিন্ন দেশ ব্যবহার করার সুযোগ পাচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখার দাবি জানাই। এখানে সেনাবাহিনীসহ যারা বিশেষজ্ঞ, তাদের সমন্বয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি দিয়ে তদন্ত হওয়া দরকার।

তিনি বলেন, সীতাকুণ্ডের এই ঘটনা একটি ভয়াবহ ঘটনা। গত ৫০ বছরে কোনো ডিপোতে এ ধরনের ঘটনা ঘটেনি। এটি একটি বেসরকারি ডিপো।

হারুন বলেন, এই ডিপোতে হাজার হাজার কনটেইনার সংরক্ষিত ছিল। যারা ব্যবস্থাপনার দায়িত্বে, ডিপোর মালিক এখনো গ্রেপ্তার হয়নি। যারা এটি পরিচালনার সঙ্গে জড়িত এখনো তাদের আইনের আওতায় আনা হয়নি।

হারুন বলেন, ডিপোতে যে দাহ্য পদার্থের কনটেইনারে ছিল সেগুলো সে সম্পর্কে আগে থেকে তাদের অবহিত থাকা উচিত ছিল। সাধারণ কনটেইনারের মধ্যে দাহ্য পদার্থের কনটেইনার ঢুকলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তিনি প্রশ্ন রাখেন, যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে তার দায়দায়িত্ব কে নেবে, যারা ক্ষতিগ্রস্ত হলো- তাদের কে অর্থ সহায়তা দেবে?

সম্পর্কিত খবর