শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

হলফনামার ক্ষেত্রে তথ্য গোপন ও বিভ্রান্তিমূলক তথ্য থাকে
নবনির্বাচিত এমপিদের প্রায় ৯০ শতাংশই কোটিপতি

একাদশ জাতীয় সংসদের তুলনায় দ্বাদশ জাতীয় সংসদে কোটিপতি সংসদ সদস্যের সংখ্যা বেড়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের প্রায় ৮৯ দশমিক ৯৭ শতাংশ বা ২৬৯ জন কোটিপতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ হার ছিল ৮২ দশমিক ৩৩ শতাংশ বা ২৪৭ জন। আগের সংসদের তুলনায় কোটিপতি সংসদ সদস্য বেড়েছে ৭ দশমিক ৬৪ শতাংশ।

আজ মঙ্গলবার সকালে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন ও সুজনের পর্যবেক্ষণ’ বিষয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সদ্য বিজয়ী সংসদ সদস্যদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার এই পর্যবেক্ষণ উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ কথা নির্দ্বিধায় বলা যায় যে জাতীয় সংসদে অধিক সম্পদের অধিকারীদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে। আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩৬ দশমিক ৪৫ শতাংশ কোটিপতি, এর মধ্যে নির্বাচিত হওয়ার হার ৮৯ দশমিক ৯৭ শতাংশ।

অন্যদিকে ২৫ লাখ টাকার কম সম্পদ থাকা ৪৩ দশমিক ৮৫ শতাংশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যেখানে নির্বাচিত হওয়ার হার ৩ দশমিক ৬৭ শতাংশ- অর্থাৎ স্বল্প সম্পদশালী প্রার্থীদের নির্বাচিত হওয়ার হার যথেষ্ট কম এবং অধিক সম্পদের মালিকদের নির্বাচিত হওয়ার হার অনেক বেশি।
তথ্য বিশ্লেষণে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত ২১২ জনের বা ৯৫ দশমিক ০৬ শতাংশ সংসদ সদস্যের সম্পদ কোটি টাকার ওপরে। জাতীয় পার্টি থেকে নির্বাচিত এমন সংসদ সদস্য ১০ জন বা ৯০ দশমিক ৯১ শতাংশ। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে এমন নির্বাচিত সংসদ সদস্য শতভাগ বা ৩ জন।

স্বতন্ত্র থেকে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে কোটিপতি ৪৪ জন বা ৭৭ দশমিক ৯৬ শতাংশ। নবনির্বাচিত সংসদ সদস্যের মধ্যে ২৫ লাখ টাকার কম সম্পদের মালিক রয়েছেন ৯ জন বা ৩ দশকি ০১ শতাংশ। এ ছাড়া নবনির্বাচিত ২ জন সংসদ সদস্য তাদের অর্থের পরিমাণ নির্ধারিত ফরমে উল্লেখ করেননি।
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘প্রার্থীদের দেওয়া হলফনামা থেকে এ তথ্য সংগ্রহ করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন এই হলফনামার তথ্য যাচাই-বাছাই করে না।

হলফনামার ক্ষেত্রে তথ্য গোপন ও বিভ্রান্তিমূলক তথ্য থাকে। যে উদ্দেশ্যে আদালত প্রার্থীদের হলফনামায় তথ্য দিতে বাধ্যতামূলক করেছিলেন, তার উদ্দেশ্য পূরণ হচ্ছে না।’

সম্পর্কিত খবর