শিরোনাম
icon জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার সম্মেলন শুক্রবার icon আবারও মজুরি বোর্ডের সভা ডাক icon ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে সানকো icon জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম icon ২৫ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্র icon সাত জেলায় নতুন পুলিশ সুপার icon রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি icon দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল icon দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon সূচক ও লেনদেনের পতন icon ছয় দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ icon এক দিনে ৪ হাজারের বেশি ট্রাফিক মামলা icon বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম icon রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৭ icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
down of head

নওগাঁয় শুটিংয়ে ব্যস্ত ভারতের জনপ্রিয় অভিনেত্রী

ভারতের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র এখন বাংলাদেশে। ‘বিলডাকিনী’ নামে একটি সিনেমার জন্য নওগাঁয় শুটিং করছেন তিনি।

গত এক সপ্তাহ ধরে নওগাঁয় সিনেমাটির শুটিং চলছে। এ সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন মোশাররফ করিম। বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেতার বিপরীতে স্ক্রিন শেয়ার করছেন পার্নো।

জানা গেছে, গত মঙ্গলবার শুটিংয়ে অংশ নিতে কলকাতা থেকে উড়ে আসেন টালিউডের এ অভিনেত্রী। ঢাকায় শাহজালাল বিমানবন্দরে নেমে সোজা নওগাঁয় চলে যান তিনি।

সিনেমায় শুটিংয়ে গত ১২ ডিসেম্বর বাংলাদেশে আসার কথা ছিল পার্নো মিত্রের। কিন্তু তিনি করোনায় আক্রান্ত হলে সেই তারিখ পিছিয়ে যায়।

মঙ্গলবার নওগাঁয় পৌঁছেই শুটিংয়ে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন ‘বিলডাকিনী’ সিনেমার পরিচালক ফজলুল কবীর তুহিন।

তিনি বলেন, পার্নো মিত্র মঙ্গলবার এসেছেন। তবে একদিন তাকে বিশ্রাম নিতে বলা হয়েছিল। কিন্তু তিনি বিশ্রাম না নিয়ে শুটিংয়ে অংশ নিয়েছেন। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত নওগাঁ জেলার বিভিন্ন লোকেশনে সিনেমাটির চিত্রায়ণ হবে।

‘বিলডাকিনী’ সিনেমাটি নির্মিত হচ্ছে নূরদ্দিন জাহাঙ্গীরের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা এটি। সিনেমার সহযোগী প্রযোজনায় থাকছে ডাটা সলিউশন।

প্রসঙ্গত ‘বিলডাকিনী’ পার্নো মিত্রের প্রথম বাংলাদেশি সিনেমা নয়। এর আগে আরও একটি সিনেমায় দেখা গেছে তাকে। জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছিলেন পার্নো। ইরফান খানের বিপরীতে স্ক্রিন শেয়ার করেছিরেন তিনি। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে।

সম্পর্কিত খবর