শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শৈলকুপা উপজেলা বিএনপির সম্মেলন সম্পন্ন

শৈলকুপা উপজেলা বিএনপি’র সম্মেলনকে কেন্দ্র করে শনিবার বিকালে ঝিনাইদাহ শহরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে আহত’র কোনো খবর পাওয়া যায়নি।

পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। জানা গেছে, শৈলকুপা উপজেলা বিএনপি’র সম্মেলনকে ঘিরে কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান, বাবু জয়ন্ত কুমার কুন্ডু ও সাবেক এমপি আব্দুল ওহাবের সমর্থকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে শৈলকুপায় রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা দেখা দিয়ে শৈলকুপা উপজেলা শহরের পরিবর্তে ঝিনাইদহ জেলা বিএনপি’র কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন চলাকালে কেন্দ্রীয় বিএনপির নেতা বাবু জয়ন্ত কুমার কুন্ডু ও সাবেক এমপি আব্দুল ওহাবের সমর্থকরা মিছিল নিয়ে সম্মেলনে প্রবেশের চেষ্টা করে।

এ সময় আসাদ সমর্থকদের সঙ্গে ধাওয়াা পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। পুলিশ দুই পক্ষকে শান্ত করার পর সম্মেলন শেষ হয়। ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস বলেন, সরকারী দলের মদদপুষ্ট কিছু লোক সম্মেলন বানচাল করার চেষ্টা করে। তা সত্বেও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের মাধ্যমে শৈলকুপা উপজেলা বিএনপি’র সম্মেলন সমাপ্ত হয়েছে। ভোটাররা ভোট দিয়ে গনতান্ত্রিক ভাবে কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে আবুল হোসেনকে সভাপতি ও হুমায়ুন বাবর ফিরোজকে সাধারণ সম্পাদক করে শৈলকুপা উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। অন্যদিকে আবু তালেবকে সভাপতি ও সেলিম রেজা ঠান্ডুকে সাধারণ সম্পাদক করে শৈলকুপা পৌর বিএনপির কমিটি ঘোষনা করা হয়।

সম্পর্কিত খবর