শিরোনাম
icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি
down of head

দ.কোরিয়ার হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ৭

দক্ষিণ কোরিয়ার উদ্ধারকাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনার পর নিখোঁজ রয়েছেন ওই হেলিকপ্টারের সাত আরোহী। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলে সাত আরোহীসহ ওই হেলিকপ্টারটি সাগরে বিধ্বস্ত হয়।

আজ শুক্রবার সকাল থেকেই বিধ্বস্ত হেলিকপ্টারটি উদ্ধার অভিযানে নেমেছে কর্তৃপক্ষ। বিমান ও কয়েকটি নৌকা নিয়ে নিখোঁজ সাত আরোহীকে খোঁজা হচ্ছে। উদ্ধার কর্মকর্তা সিওং হো-সিওন স্থানীয় গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ওই হেলিকপ্টারটি কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী সাগরে বিধ্বস্ত হয়। আমরা উদ্ধার অভিযানে নেমে এখন পর্যন্ত আরোহীদের কোনো খোঁজ পাইনি।

এ দুর্ঘটনায় কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, হয়তো সাত আরোহীর সবাই সাগরে তলিয়ে গেছেন। সিওং হো-সিওন আরও বলেন, একটি বিশেষ উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল ওই হেলিকপ্টারটি। বৃহস্পতিবার বেশ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে আসার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

সম্পর্কিত খবর