শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

দেশে নীরব দুর্ভিক্ষ চলছে, সরকার হটানোর বিকল্প নেই: ফখরুল

সারাদেশে আজ প্রকৃত নীরব দুর্ভিক্ষ চলছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে দুর্ভিক্ষ ঠেকাতে এই সরকারকে হটানোর বিকল্প নেই।

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদল আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, সারা দেশে আজ প্রকৃত নীরব দুর্ভিক্ষ চলছে। মানুষ বলতে পারে না, টিসিবির ন্যায্যমূল্যের ট্রাকের পেছনে গিয়ে দাঁড়ায় মুখে ‘মুখোশ’ পরে। সেখানে লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। ধাক্কাধাক্কি করে, মারামারি করে কোনো রকমে এক লিটার তেল অথবা চাল, একটু আলু পেল।

তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই তারা জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করেছে। ১৯৭২ থেকে ৭৫ সাল, একই অবস্থা ছিল। তাদের সেদিনের অযোগ্যতা-দুর্নীতির কারণে দেশে দুর্ভিক্ষ হয়েছিল। লক্ষ মানুষ না খেতে পেয়ে মরে গিয়েছিল।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন— করোনার পরে এবং রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম সব জায়গায় বেড়েছে। আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ কবে থেকে শুরু হলো? আর কবে থেকে এ দেশের মানুষ চিৎকার করছে তেলের দাম কমাও, চালের দাম কমাও, ডালের দাম কমাও, আমরা আর পারছি না।

তিনি বলেন, জিনিসপত্রের দাম বাড়ছে তার অন্যতম কারণ জ্বালানি তেলের দাম বাড়ানো। আরেকটি কারণ হলো- গ্যাসের দাম বাড়ানো। গ্যাস আমদানি করার প্রধান লোকটি হলেন সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি যতবার আমদানি করেছেন, ততবার দাম বাড়িয়ে দিয়েছেন।

‘তারা যে এ দেশকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন, তার জবাব তারা দিতে পারবেন না। এভাবে সিন্ডিকেট করে এ দেশ থেকে লুট করে নিয়ে যাচ্ছে। সম্পদ লুট করে বিদেশে বাড়ি-ঘর তৈরি করছে’ বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘বাণিজ্যমন্ত্রী বললেন, জিনিসপত্রের দাম কমাও-না হলে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেদিনই পেঁয়াজের দাম ১০ টাকা কেজি প্রতি বেড়ে গেল। এর অর্থ এই সরকারের বাজারের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। এর প্রধান কারণ হলো- সব সিন্ডিকেটের প্রধান হচ্ছে আওয়ামী নেতারা। বাংলাদেশে যত চাঁদাবাজি, ঘুষ— সবকিছুর মূলে এই আওয়ামী লীগ।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমাদের দুর্ভাগ্য- এ দেশের মানুষ সহ্য করতে করতে অনেক সহ্য করতে শিখে গেছে। …মানুষকে বাঁচাতে হলে, দুর্ভিক্ষ যাতে না হয় তার ব্যবস্থা করতে হলে, এই সরকারকে হটানো ছাড়া আর কোনো বিকল্প নেই।’

সম্পর্কিত খবর