শিরোনাম
icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি
down of head

দেশে দেশে গায়েব হচ্ছে গোয়েন্দা সংস্থা সিআইএর এজেন্টরা

 

যুক্তরাষ্ট্রের মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর হয়ে কাজ করতেন এমন কয়েক ডজন তথ্যদাতা এবং এজেন্টের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে গত সপ্তাহে প্রতিটি স্টেশন এবং ঘাঁটিতে তারবার্তা পাঠিয়ে সতর্ক করেছে সংস্থাটি। গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

সতর্কবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের জন্য তথ্য সংগ্রহ করতে বিশ্বের বিভিন্ন দেশে নিয়োগ করা তথ্যদাতার সংখ্যা কমে এসেছে। গত কয়েক বছর ধরেই এমন চিত্র দেখছেন তাঁরা। তবে ঠিক কী কারণে এমন হচ্ছে তা স্পষ্ট করে জানা যায়নি। নিখোঁজদের হত্যা করা হয়েছে, অন্য কোনো সংস্থার হাতে ধরা পড়েছেন কিংবা কারও সঙ্গে সমঝোতা করেছেন বলে জানিয়েছে সংস্থাটি। এদের সঠিক সংখ্যা জানানো হয়নি। সিআইএ এমন তথ্য কখনোই প্রকাশ করে না।

গত কয়েক বছরে এমন অনেক ঘটনার তদন্ত করেছে সিআইএর কাউন্টার ইন্টেলিজেন্স মিশন সেন্টার। এসব তদন্তে বিদেশি তথ্যদাতাদের হত্যা, গ্রেপ্তার বা সমঝোতার বিষয়গুলো উঠে এসেছে। এ ব্যাপারে গোপন তারবার্তায় নির্দিষ্টসংখ্যক এজেন্ট নিহত হওয়ার তথ্য পাঠিয়েছে সিআইএ। এ ছাড়া বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া, চীন, ইরান ও পাকিস্তানের মতো দেশগুলো সিআইএর গুপ্তচরদের খুঁজে বের করতে জোরেশোরে চেষ্টা চালাচ্ছে। অনেক ক্ষেত্রে গুপ্তচরদের উভয় পক্ষের হয়ে কাজ করানো হচ্ছে।

সিআইএ স্বীকার করে নিয়েছে গুপ্তচর নিয়োগ করা ঝুঁকিপূর্ণ কাজ। ঝুঁকি হিসেবে কয়েকটি বিষয়কে চিহ্নিত করা হয়েছে। দুর্বল বাণিজ্যিক পরিবহন, সোর্সের ওপর অতিবিশ্বাস, বিদেশি গোয়েন্দা সংস্থাকে অবমূল্যায়ন করা এবং গোয়েন্দা ঝুঁকির দিকে যথেষ্ট মনোযোগ না দিয়ে গুপ্তচর নিয়োগ দেওয়া।

সিআইএ বলছে, সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বিপুলসংখ্যক সিআইএ তথ্যদাতাকে সমঝোতায় নিয়ে সংস্থাটির গতিবিধি শনাক্তের চেষ্টা করেছে। এ ক্ষেত্রে তারা বায়োমেট্রিক স্ক্যান, ফেসিয়াল রিকগনিশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও হ্যাকিংয়ের মতো বিষয়গুলোকে কাজে লাগাচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশে এজেন্ট নিয়োগ করতে বেশ বেগ পেতে হয় সিআইএকে। কারণ, এমন পরিবেশে কাজ করতে হয় যাতে অন্য দেশের গোয়েন্দা সংস্থা জানতে না পারে। এ জন্যই বিশ্বে তাঁদের এজেন্টদের সেরা হিসেবে মানা হয়। এ জটিলতার কথা উল্লেখ করলেও সম্প্রতি দ্রুত নতুন এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে বলে তারবার্তায় জানায় সংস্থাটি। এ ক্ষেত্রে নিরাপত্তা ও অন্যান্য দেশের আধুনিক প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়নি।

সতর্কবার্তায় বলা হয়, সিআইএর এজেন্টকে ধরতে এবং সব তথ্য জানতে নিজেদের এজেন্ট দ্বিগুণ করেছে রাশিয়া, চীন, ইরান ও পাকিস্তান। এতে করে চ্যালেঞ্জ বেড়ে গেছে সিআইএ এজেন্টদের। এমন আরও বাধা নতুন করে সামনে এলেও সেগুলো তেমন গুরুত্ব না দিয়েই দ্রুত এজেন্ট বাড়িয়েছে সংস্থাটি। এতে করে কয়েক ডজন এজেন্ট হারিয়ে কিছুটা বিপাকে রয়েছে তাঁরা।

এমন তথ্য প্রকাশের পর সিআইএর অভ্যন্তরীণ জটিলতার কিছু চিত্র উঠে এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সংস্থাটির সাবেক কর্মকর্তা ডগলাস লন্ডন রয়টার্সকে বলেন, ‘কোনো এজেন্টের সঙ্গে যখন বাজে কিছু ঘটে, তখন কাউকেই দায়ী করা হয় না। তবে এমনও হয় যে, এসব ব্যাপার আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে কিছুই করার থাকে না। কিন্তু এজেন্টদের প্রতি অবহেলা করা হলে এ ব্যাপারে জ্যেষ্ঠ কর্মকর্তারা কখনোই দায় স্বীকার করেন না।’ এমন মন্তব্য করলেও সিআইএর সাম্প্রতিক তারবার্তা নিয়ে অবগত নন বলে জানান ডগলাস।

সংস্থাটির কর্মকাণ্ড নিয়েও দেখা দিয়েছে কিছুটা দ্বন্দ্ব। গত দুই দশকে আফগানিস্তান, ইরাক ও ইরানে সংঘাত এবং সন্ত্রাসবাদে বেশি মনোযোগ দিয়েছে তারা। প্রতিপক্ষ হিসেবে মনে করা রাশিয়া ও চীনের ব্যাপারে এতটা গুরুত্ব পায়নি। এটি এখন আবারও তাদের মূল ইস্যু হবে বলে তারবার্তায় আভাস দেওয়া হয়েছে। কিন্তু কয়েক ডজন কর্মী হারানোর ফলে কাজটা এত সহজ হবে না। সেই সঙ্গে কর্মী নিয়োগে জটিলতা তো রয়েছেই।

সম্পর্কিত খবর