শিরোনাম
সূচক বাড়ল, লেনদেন ৫৩৩ কোটি টাকাডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানের
down of head

দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান মেলা শুরু

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘এনবিএফআই মেলা ২০২২’। দেশে কার্যরত শীর্ষ সব নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) তাদের সেবা নিয়ে মেলায় অংশগ্রহণ করছে। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আজ বেলা ১১টার দিকে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন  দেওয়ান হানিফ মাহমুদ, বিএলএফসিএ চেয়ারম্যান এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন আইআইডিএফসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। যৌথভাবে এ মেলার আয়োজন করছে বণিক বার্তা ও বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ)।

কভিডের অভিঘাত কাটিয়ে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। সব বাধা কাটিয়ে দেশের অর্থনীতি উচ্চপ্রবৃদ্ধি অর্জন করছে। ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের কাতারে শামিল হতে যাচ্ছে বাংলাদেশ। স্বপ্ন এখন উন্নত দেশে রূপান্তরের। পাঁচ দশকের এ অভিযাত্রায় দেশের নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন নতুন বিষয়ের আবির্ভাব ঘটছে। নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে, সেবায় এসেছে পরিবর্তন। বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোয় অর্থনৈতিক উন্নয়নে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো তত্পর্যপূর্ণ ভূমিকা রাখছে। পার্শ্ববর্তী দেশ ভারতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ আবাসন খাতের বিকাশ এবং ক্ষুদ্র সঞ্চয়ে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবদান এখন বিশ্ববাসীর কাছে অনুকরণীয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এনবিএফআইয়ের সেবা ও কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার প্রয়াস থেকেই বণিক বার্তা ও বিএলএফসিএ আলোচ্য মেলা ও একটি আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভার বিষয় নির্ধারণ করা হয়েছে ‘অর্থনৈতিক উন্নয়নে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’।

মেলায় ১২টি স্টলের সঙ্গে থাকছে পাঁচটি প্যাভিলিয়ন। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করলেই থাকছে মোটরসাইকেল, মোবাইল ফোন, রেফ্রিজারেটর, ল্যাপটপ, ঢাকা-মালদ্বীপ-ঢাকা, ঢাকা-কলকাতা-ঢাকা ও ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট, স্মার্ট টিভিসহ নানা আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। সর্বস্তরের দর্শনার্থীদের জন্য আয়োজনটি উন্মুক্ত।

 

সম্পর্কিত খবর