শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বললেন স্বাস্থ্যমন্ত্রী
‘তৃণমূলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে’

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বুধবার সকালে তিনি জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দুপুরে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাজুক অবস্থা দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

বিশ্বনাথে গিয়ে সাংবাদিকদের দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা তেমন ভালো মনে হয়নি। ভবনের নাজুক অবস্থা রয়েছে। সেই ভবনের অনেক কাজ করার প্রয়োজন। জনবল আর ডাক্তারসহ অনেক কিছুই নেই। এছাড়াও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে পাইনি। এ বিষয়টি তিনি নজরে নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন বলে জানান।

তবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা দেখে প্রশংসা করে তিনি আরও বলেন, এই বিশ্বনাথে তার পৈতৃক বাড়ি। সেখানে গিয়েছেন বলে নিজেকে ধন্য মনে করছেন। তবে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসা সেবাকে ভালোভাবে পৌঁছে দিতে হবে। এ লক্ষ্যে সরকার কাজ করছে বলে তিনি জানান।

পরে তিনি তার মামা বিশিষ্ট সাংবাদিক সিলেটের স্থানীয় দৈনিক উত্তরপূর্ব পত্রিকার নির্বাহী সম্পাদক তাপশ দাশ পুরকায়স্থের গ্রামের বাড়ি বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দীঘলি গ্রামে গিয়ে দুপুরের খাবার খান।

এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন ও মহব্বত আলী জাহান।

সম্পর্কিত খবর