শিরোনাম
icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি
down of head

তিনটি প্রকল্প উদ্বোধন করলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক

 

রাজশাহীতে নাবিল গ্রুপের ফিড মিল (ইউনিট-৩), ডাল মিল এবং নাবা পোল্ট্রি ফার্ম উদ্বোধন করলেন ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা এবং নাবিল গ্রুপের এমডি ও সিইও কৃষিবিদ মো. আমিনুল ইসলাম (স্বপন)।

সম্প্রতি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা করেন, নতুন প্রকল্পগুলো উত্তরবঙ্গের তথা সারাদেশের মানসম্পন্ন ক্যাটল ফিড, ফিস ফিড, পোল্ট্রি ফিড, ডাল, ডিম এবং মুরগির চাহিদা বহুলাংশে পূরণ করবে।  উদ্বোধনকৃত নাবিল গ্রুপের তৃতীয় ফিড মিলটি দৈনিক ১০০০ টন ফিড প্রস্তুতে সক্ষম, ডাল মিলগুলো প্রতিদিন ৯০০ টন উচ্চমানের ডাল উৎপাদন করতে পারে।

এছাড়াও পোল্ট্রি ফার্ম থেকে অর্গানিক এবং ওমেগা-৩ সমৃদ্ধ ডিম এবং মাংস উৎপাদনের জন্য ৬৬০,০০০ লেয়ার মুরগি লালন-পালন করা হবে।

নাবিল গ্রুপের চেয়ারম্যান মো. জাহান বকস মন্ডল, নাবিল ফিড মিলের চেয়ারপার্সন মোসা. ইসরাত জাহান, নাবিল গ্রুপের সিওও অনুপ কুমার সাহা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এসময় নাবিল গ্রুপের উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক লিমিটেডের এএমডি মোহাম্মদ কাইসার আলী, ডিএমডি এবং কোম্পানী সেক্রেটারী জেকিউএম হাবিবুল্লাহ এফসিএস, ইভিপি ও হেড আফ কর্পোরেট ইনভেস্টমেন্ট উইন মিফতাহ উদ্দিনসহ রাজশাহী অঞ্চলের কর্মকর্তারা।

সম্পর্কিত খবর