শিরোনাম
icon ভোগান্তিতে সেন্ট মার্টিনে পর্যটক কমছে icon নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯.৩০% icon বগুড়ায় পপুলার লাইফের ৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ icon কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি icon দরপতনের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স icon দরবৃদ্ধির শীর্ষে জেনেক্স ইনফোসিস icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon হামে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪৪৪ জন icon শ্রীলঙ্কার প্রকৃতিতে মুগ্ধ প্রভা icon রাজস্ব ঘাটতি ও ঋণের চাপে চ্যালেঞ্জে সরকার icon সূচকের উত্থানে লেনদেন ৬৫৮ কোটি টাকা icon ওরিয়ন ইনফিউশনের বোর্ড সভা ১৫ নভেম্বর icon রহিমা ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সাফকো স্পিনিংয়ের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১৪ নভেম্বর icon জুলাই থেকে স্ট্যাম্প শুল্কে বাধ্যতামূলক এ-চালান icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩১৯ কোটি টাকার icon ২০২৭ সালের হজে কোটা বাড়ল বাংলাদেশিদের icon একমি পেস্টিসাইডসের বোর্ড সভা ১৫ নভেম্বর icon জেনেক্স ইনফোসিসের বোর্ড সভা ১২ নভেম্বর icon প্রিমিয়ার সিমেন্টের বোর্ড সভা ১৪ নভেম্বর icon ফার্মা এইডসের বোর্ড সভা ১৪ নভেম্বর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon রেইনউইক যজ্ঞেশ্বরের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

তারেক-এর্দোয়ান বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দুই দেশের শীর্ষ নেতারা।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের কাছে ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এ তথ্য জানান।

সহকারী প্রেস সচিব জানান, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার ও বহুমাত্রিক করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা। একইসঙ্গে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করপন তারা।

তিনি জানান, বৈঠকের আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনেরও প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।

সম্পর্কিত খবর