প্রাইম ব্যাংকের ২ পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রাইম ব্যাংক পিএলসির একজন পরিচালক ও একজন কর্পোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির কর্পোরেট পরিচালক এমজেএল বাংলাদেশ পিএলসি ৩০ লাখ ১৪ হাজার ৮৯৫টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে।
এছাড়া পরিচালক নাফিস সিকদার ১৮ লাখ ৮৫ হাজার ৫১৫টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
ডিএসইর বর্তমান বাজারদরে ব্লক মার্কেট থেকে এসব শেয়ার ক্রয় করবেন পরিচালক ও কর্পোরেট পরিচালক।



