শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ঢাকাই শাড়ি পরে ওটিলিয়ার পোজ!

‘বিলিয়নেরা’ গানের জন্য বিশ্বজুড়ে পরিচিত রোমানিয়ান গায়িকা ওটিলিয়া ব্রুমা। ইন্টারনেট দুনিয়ায় ঝড় তোলা এই গায়িকা সম্প্রতি ঢাকায় এসেছেন। শনিবার (২৩ জুলাই) একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সেখানে নেচে-গেয়ে হাজারো দর্শককে মাতিয়েছেন। ওই অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

তবে ওটিলিয়া বড় চমকটা দিলেন রোববার। এদিন দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন গায়িকা। সেখানে তাকে দেখা গেল, টুকটুকে লাল শাড়িতে। ছবির ক্যাপশনে ওটিলিয়া লিখেছেন, ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক।’

উন্নত বিশ্বের গায়িকা হিসেবে ওটিলিয়াকে বরাবরই খোলামেলা রূপে দেখা যায়। গানের দৃশ্যে হোক কিংবা সোশ্যাল মিডিয়া, সবখানেই স্বল্প পোশাকে দেখা দেন তিনি। তবে সেই ওটিলিয়াকে এবার শাড়িতে দেখে অবাক ভক্তরা। তাই হাজারো মন্তব্যে গায়িকার প্রতি ভালো লাগা প্রকাশ করেছেন নেটিজেনরা।

ফেসবুকে মাত্র ১ ঘণ্টায় ওটিলিয়ার শাড়ি পরা ছবিতে ৯২ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে ১১ হাজার। মন্তব্য ও রিঅ্যাকশনে বাঙালিদের সংখ্যাই বেশি। বোঝাই যাচ্ছে, ঢাকাই শাড়িতে ওটিলিয়ার রূপে মুগ্ধ বাঙালিরা।

উল্লেখ্য, গতকাল ‘নোকিয়া জি২১’ ফোনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন ওটিলিয়া। অনুষ্ঠান শেষে পারফর্ম করেছেন ‘ওটিলিয়া লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে।

সম্পর্কিত খবর