শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

ডলারের দাম আরও ৪০ পয়সা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

খোলা বাজারে ডলারের দামে অস্থিরতার মধ্যেই আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলার বিনিময় হার আরও বাড়ালো বাংলাদেশ ব্যাংক। সোমবার আন্তঃব্যাংক লেনদেনে ডলারের বিনিময় আরও ৪০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার পর্যন্ত প্রতি ডলার বিনিময় হার ছিল ৮৭ টাকা ৫০ পয়সায়। যা গত ১৬ই মে নির্ধারিত হয়েছিল। তার আগের সপ্তাহে ৯ই মে ডলারের বিনিময় মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়। তার আগে এই বিনিময় হার ছিল ৮৬ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ মে মাসের মধ্যেই তৃতীয় বারের মতো বাড়ানো হলো ডলারের দাম।

বিশ্বজুড়ে ডলারের চাহিদা বাড়ায় অন্যান্য দেশের মত ডলারের বিপরীতে বাংলাদেশের টাকার মান কমতে থাকে। শুধু আন্তঃব্যাংক লেনদেনেই ২০২১ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত ডলারের বিপরীতে টাকার দরপতন হয়েছে ৩ শতাংশের বেশি। গত বছরের এপ্রিলে ডলারের বিনিময় হার ছিল ৮৪ টাকা ৮০ পয়সা

জুনে তা এক পয়সা বাড়লেও আগস্ট থেকে টাকার মান দ্রুত কমতে থাকে। চাহিদা বাড়ায় খোলা বাজারে ডলারের দরও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মানি এক্সচেঞ্জ থেকে সোমবার ডলার কিনতে ৯৮ দশমিক ২০ টাকায়। এর আগে গত ১৭ই মে খোলা বাজারে ডলারের দাম ১০২-১০৪ টাকা পর্যন্ত উঠেছিল।

সম্পর্কিত খবর