শিরোনাম
সিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান
down of head

ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

নওগাঁর রাণীনগর ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ দুপুরে রেল স্টেশনের অদূরে উত্তর দিকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার প্রান্নাথপুর গ্রামের নাঈম হোসেনের স্ত্রী ময়নুম বিবি (২২) ও তার মেয়ে ৫ বছর বয়সি শিশু নুরজাহান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর স্টেশন মাস্টার আতাউল হক খান জানান, পারিবারিক কলহের জের ধরে মা ময়নুম বেগম তার মেয়ে নুরজাহানকে নিয়ে বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।
সান্তাহার রেলওয়ে থানার ওসি শাকিউল আযম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।লাশগুলোর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত খবর