শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

ট্রেনের প্লাটফর্মে ধাক্কা লেগে দুই পা কাটা পড়ল যুবকের

নাটোরে অবহেলা ও অসচেতনতায় চিরতরে দুই পা হারালেন এক যুবক। দুই পা হারানো যুবক সোহাগ আলী (২২) নাটোর সদরের একডালা চানপুর গ্রামের ফরিদ হোসেনের ছেলে।

স্থানীয় লোকজন ও নাটোর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৪টা ১৯ মিনিটে ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশনে আসে। স্টেশনের এক নম্বর প্লাটফর্মে প্রবেশ করার সময় ট্রেনের যাত্রী সোহাগ দুই পা বাইরে দিয়ে বসে থাকায় প্লাটফর্মের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে সঙ্গে সঙ্গে তার দুই পা হাঁটুর কাছ থেকে কেটে পড়ে যায়।

পরে স্থানীয়রা দ্রুত নাটোর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার গুরুতর অবনতি হওয়ায় সঙ্গে সঙ্গেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাটোর রেলস্টেশনের মাস্টার জামশেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর