শিরোনাম
down of head

ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান ও তার ছেলের বিরুদ্ধে হত্যা মামলা ছোট বোনের

ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যার অভিযোগে ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান ও তার ছেলে যারাইফ আয়াত হোসেনসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন তার ছোট বোন শাযরেহ হক।

শুক্রবার (২২ মার্চ) রাজধানীর গুলশান থানায় এ মামলা করেন শাযরেহ হক।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার রাতে মামলা করা হয়েছে। ছোট বোন (শাযরেহ) আরও কয়েকজনকে অভিযুক্ত করেছেন।’

এই হত্যা মামলায় সিমিন রহমান ছাড়া অন্যান্য আসামিরা হলেন: সিমিন রহমানের ছেলে ও ট্রান্সকম লিমিটেডের হেড অভ ট্রান্সফরেশন যারাইফ আয়াত হোসেন, কর্পোরেট অ্যাফেয়ারসের (আইন) নির্বাহী পরিচালক মো. ফখরুজ্জামান ভূঁইয়া, কর্পোরেট ফাইনান্সের পরিচালক মো. কামরুল হাসান, কর্পোরেট অ্যাফেয়ার্সের ম্যানেজার সেলিনা সুলতানা, কর্পোরেট অ্যাফেয়ার্সের ম্যানেজার কেএইচ মো. শাহাদত হোসেন, এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ম্যানেজার (মেডিক্যাল অ্যাফেয়ার্স) ডা. মুরাদ, মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. মো. মুজাহিদুল ইসলাম, মো. জাহিদ হোসেন, রফিক ও মিরাজুল।

সম্পর্কিত খবর