জেনিথ লাইফের ইফতার মাহফিল
শনিবার জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও ইফতার মাহফিলে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর শরীয়াহ্ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যিদ কামালউদ্দিন জাফরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়াহ্ কাউন্সিলের সদস্য এবিএম মাছুম বিল্লাহ্।
কোম্পানির সকল সংগঠন প্রধান এবং কার্যালয়ের সকল বিভাগীয় প্রধানসহ সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।
