শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ঈদ আনন্দে
টিভি চ্যানেল গুলোতে ঈদের বিশেষ আয়োজন

ঈদ এলে দর্শকদের আনন্দ বাড়িয়ে দিতে প্রতি বছরই বাহারি আয়োজনে সাজে দেশের প্রায় সবকটি টিভি চ্যানেল।

এবারও তার ব্যতিক্রম হয়নি, চ্যানেলগুলো সাজিয়েছে অনুষ্ঠানের পসরা।

বিটিভি

বিটিভিতে ঈদের দিন রাত ১০টায় প্রচার হবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। বিভিন্ন আয়োজনে এ অনুষ্ঠানে গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন। তিনি গেয়েছেন ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ শিরোনামের জনপ্রিয় গানটি। এছাড়া এ অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন পর বিটিভিতে হাজির হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুসরাত ইমরোজ তিশা ও ইন্তেখাব দিনার।

এটিএন বাংলা

এটিএন বাংলা ঈদের পরদিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে ফাগুন অডিও ভিশন নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচ ফোড়ন’। সানজিদা হানিফের পরিচালনায় নির্মিত এ অনুষ্ঠানটি ঈদ ও সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আলাপন নিয়ে ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় সাজানো হয়। এবারের পর্বে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সারিকা সাবরিন ও ইরফান সাজ্জাদ।

চ্যানেল আই

চ্যানেল আইতে ঈদের দিন বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘চাঁদের হাট’। কে এম সোহাগ রানার রচনা ও পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ ও কেয়া পায়েল। তাদের সঙ্গে আরও রয়েছেন মনিরা মিঠু, ড. এজাজ, কে এম সোহাগ রানা প্রমুখ।

বাংলাভিশন

বাংলাভিশনে ঈদের পরদিন বেলা ২টা ১০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘ঝগড়াটে কাপল’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাইদুল রাকিব। দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও জান্নাতুল সুমাইয়া হিমি।

আরটিভি

আরটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘ঝাল মুড়ি’। ওসমান মিরাজের পরিচালনায় এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ, কেয়া পায়েল প্রমুখ।

বৈশাখী টিভি

বৈশাখী টিভিতে ঈদের দিন রাত ৯টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘কাস্টিং আউচ’। পথিক সাধনের রচনা ও পরিচালনায় নির্মিত এ নাটকে অভিনয় করেছেন খায়রুল বাসার, রিয়া ঘোষ, নাদের চৌধুরী, হিমো হাফিজ প্রমুখ।

এনটিভি

এনটিভিতে ঈদের দিন বিকাল ৪টা ২০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘পোড়ামন-২’। রায়হান রাফির পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু প্রমুখ।

নাগরিক টিভি

নাগরিক টিভিতে ঈদের দিন বিকাল ৫টায় প্রচার হবে বাংলা সিনেমা ‘দরদ’। অনন্য মামুনের পরিচালনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের শাকিব খান ও ভারতের সোনাল চৌহান।

সম্পর্কিত খবর