শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

আজ ত্যাগের আর আনন্দের ঈদ

সারা দেশে আনন্দ-উচ্ছ্বাসে উদযাপিত হচ্ছে কোরবানির ঈদ।

বছরে দুটি খুশির দিনের একটি এই ঈদুল আজহা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সামর্থবানরা আজ পশু কোরবানির মাধ্যমে আল্লাহর অনুগত্য প্রকাশ করবেন। সেইসঙ্গে অন্তরের সমস্ত পশুত্বকে কোরবানি দিয়ে বিশুদ্ধতা অর্জন করবেন।

ত্যাগের এই দিনে হাসি ফুটবে ধনী-গরিব সকলের মুখেই। সারা বছর যারা মাংস কিনে খেতে পারেন না, তাদের ঘরেও আজ রান্না হবে মাংস। কোরবানিকৃত পশুর মাংসের একটি অংশে তাদের হক নির্ধারণ করে দিয়েছেন মহান আল্লাহ।

মুসলমানদের জীবনে বছরে দুটি খুশির দিনের একটি এই ঈদুল আজহা।

আজ সকলে সাধ্যমতো নতুন পোশাক কিংবা পরিষ্কার পোশাক পরে নামাজ আদায় করতে যাবেন। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টিলাভের আশায় সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা হবে। এরপর সেই পশুর গোসত ভাগ করে গরিবদের মাঝে বিতরণ করে দেওয়া হবে।দেওয়া হবে আত্মীয়-স্বজনদের। প্রতিবেশী যারা এর আগে কুরবানী দিয়েছে কিন্তু এবার দিতে পারিনি তাদের বাসায় দিতে হবে।
বাকি মাংস নিজের জন্য রাখা যাবে।

পবিত্র ঈদুল আজহার দিনটি আত্মত্যাগ করার এবং মনের সুপ্ত পশুকে বিসর্জন দেওয়ার দিন। এদিন মনে করিয়ে দেয় সব ধরনের অন্যায়, জুলুম, অবিচার, মিথ্যা ও অধর্মের বিরুদ্ধে সাহসের সঙ্গে গর্জে ওঠার, মানবিকতার ডাক। আল্লাহ বলেছেন, তোমাদের জবাই করা পশুর রক্ত-মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। তিনি দেখেন তোমাদের তাকওয়া।

আর এই তাকওয়া অর্থ হচ্ছে আত্মশুদ্ধি, নিষ্কৃতি লাভ করা ও আল্লাহকে ভয় করা।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে ঈদুল আজহা। মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশে দুম্বা, ভেড়া ও উট কোরবানি দেওয়া হলেও বাংলাদেশে মূলত গরু ও ছাগল কোরবানি করা হয়।

আজ ঈদুল আজহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে। (৭ জুন) সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত শুরু হয়। শেষ হয় সকাল ৭টা ৪৩ মিনিটে। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। এই জামায়াতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জাতীয় ঈদগাহ ময়দান এবার ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে। আজ দেশের সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে। শনিবার সকাল ৯টায় এই মাঠে ১৯৮তম জামাত শুরু হয়। রেওয়াজ অনুযায়ী বন্দুকের গুলি ছোড়ার মধ্য দিয়ে জামাতের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে ইমামতি করেন বড়বাজার জামে মসজিদের খতিব, মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।

সম্পর্কিত খবর