শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

টিকটক থেকে সিনেমার নায়ক-নায়িকা

সালমান শাহ-মৌসুমীকে জুটি করে নব্বইয়ের দশকের শুরুতে সোহানুর রহমান সোহান নির্মাণ করেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা। এ‌টি তুমুল জনপ্রিয়তা পায়। এরপর সোহানের হাত রূপা‌লি ভূবনে পা রাখেন শাকিল খান। ঢাকাই সিনেমার জন‌প্রিয় নায়ক শাকিব খানের প্রথম সিনেোর প‌রিচালকও সোহানুর রহমান সোহান।

এবার এই নির্মাতা তার নতুন সিনেমার জন‌্য আনছেন নতুন নায়ক-নায়িকা। আর তাদের খুঁজে পেয়েছেন ভিডিওনির্ভর প্ল্যাটফর্ম টিকটক থেকে। নাম জিসান খান ও সানিয়া নূর। সোহানের নতুন সিনেমা ‘স্বপ্নের রাজকুমার’-এ নায়ক-নায়িকা হিসেবে থাকবেন তারা।সোমবার সন্ধ‌্যায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের উপস্থিতিতে এফ‌ডি‌সি‌তে এর মহরত অনু‌ষ্ঠিত হয়।

নায়ক-নায়িকা নির্বাচন নিয়ে সোহান বলেন, ‘অনেকদিন ধরেই এক ছেলের সঙ্গে আলোচনা হচ্ছিল। আমার বেশ পছন্দও হয়েছিল। কিন্তু পরিবার থেকে শেষ পর্যন্ত অনুমতি মেলেনি। পরে টিকটকের মাধ্যমে জিসানের খোঁজ পাই। সানিয়াও টিকটক করেন। টিকটকটা আমি নিয়মিত দেখি না। তাই অন্য একজন তাদের খোঁজটি প্রথমে আমাকে দেন। পরে তাদের কাজ দেখে অডিশন নিই।’

সোহান জানান, আপাতত তাদের গ্রুমিং চলছে। নভেম্বরের শেষে সিনেমার শুটিং শুরু হবে। আগামী বছরও এর কাজ চলবে।

সম্পর্কিত খবর