শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

টানা বৃষ্টিতে বন্যা, কেরালায় মৃতের সংখ্যা বেড়ে ৪০

টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত ভারতের কেরালাসহ কয়েকটি রাজ্য। বন্যায় সৃষ্ট ভূমিধসে এখন পর্যন্ত কেরালা ও উত্তরাখন্ডে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

ভারতীয় সংবাদমধ্যম আনন্দবাজার জানিয়েছে, গতকাল সোমবার পর্যন্ত বৃষ্টিতে কেরালায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। বন্যার পানির ধস নেমে মারা গেছেন অধিকাংশ মানুষ। নিখোঁজ আরও অনেকে। এমন পরিস্থিতিতে দু’টি বড় বাঁধের লকগেট খোলার সিদ্ধান্তের কথা জানিয়েছে কেরালা প্রশাসন। ফলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।

এ দু’টি বাঁধের একটি এশিয়ার বৃহত্তম খিলেন বাঁধ ইদ্দুকি। এটি পেরিয়ার নদীর ওপর নির্মিত। অন্যটি ইদামালায়ার বাঁধ। এই বাঁধটি পেরিয়ারেরই একটি উপনদীর ওপর রয়েছে।

সোমবার কেরালার পানিমন্ত্রী রসি অগাস্টিন জানান, ইদ্দুকি বাঁধের পানি যেকোনো মুহূর্তে বিপদসীমা পেরিয়ে যাবে। তবে, বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যের অধিকাংশ জেলা যেখানে প্লাবিত, সেখানে বাঁধের পানি ছাড়লে বিপদ আরও বাড়তে পারে।

কেরালা ছাড়াও সোমবার উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, রাজস্থান, দিল্লিসহ ভারতের আরও ১০টি রাজ্যে ভারী বৃষ্টি হয়েছে। এর মধ্যে উত্তরাখণ্ডে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি সংক্রান্ত দুর্ঘটনায় পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন দুজন।

সম্পর্কিত খবর