শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ভালো লাগার মতো অনেক বিষয় আছে : অর্ষা

লাক্স তারকা হিসেবে শোবিজে যাত্রা শুরু করেন নাজিয়া হক অর্ষা। এরপর কাজ করেন নাটক ও সিনেমায়। কাজ করেছেন ওয়েব সিরিজেও। সেই ধারাবাহিকতায় এবার এই অভিনেত্রী কাজ করছেন জি ফাইভের নতুন ওয়েব ফিল্ম ‘কুহেলিকা’য়। এটি নির্মাণ করছেন বিজ্ঞাপন নির্মাতা সামিউর রহমান। অর্ষা ছাড়াও এতে আছেন ইয়াশ রোহান, সাফা কবির, সাফায়েত মনসুর রানা, এলিনা শাম্মী প্রমুখ।

অর্ষা জানান, গত রোববার থেকে ঢাকার অদূরে মুন্সীগঞ্জে ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়েছে। এটি নির্মিত হচ্ছে ক্রাইম থ্রিলারধর্মী গল্পে। নারী প্রধান গল্প এটি। চলতি মাসের শেষ পর্যন্ত এর শুটিং চলবে। মুন্সীগঞ্জ ছাড়াও ঢাকা ও ঢাকার বাইরে বেশ কিছু লোকেশনে কাজ হবে। আর চলতি বছর শেষদিকে ভারতীয় ওটিটি প্লাটফর্ম জি ফাইভে এটি মুক্তি পাবে।

তিনি বলেন, ‘আরও একটা ভালো গল্পে কাজ করছি। গল্পটি অসাধারণ। ওটিটির জন্য অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। এতে দর্শকের ভালো লাগার মতো অনেক বিষয় আছে। ছবিতে ভিন্ন এক রূপে দর্শকদের সামনে হাজির হবো। আশা করি, সবার ভালো লাগবে।’

 

সম্পর্কিত খবর