শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

টাটা ট্রাস্টের চেয়ারম্যান হলেন রতন টাটার সৎভাই নোয়েল টাটা

টাটা ট্রাস্টের চেয়ারম্যান পদে বসলেন প্রয়াত রতন টাটার সৎ ভাই নোয়েল টাটা।

শুক্রবার মুম্বাইয়ে এক বোর্ড মিটিংয়ে নোয়েলকে ট্রাস্টটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নোয়েল টাটা টাটা স্টিল ও ঘড়ি কোম্পানি টাইটানের ভাইস চেয়ারম্যান। তার মায়ের নাম সিমোনে টাটা, ফরাসি বংশোদ্ভূত সুইস এই নারী রতন টাটার সৎ মা। সিমোনে টাটা ট্রেন্ট, ভোল্টাস, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন ও টাটা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান।

ভারতীয় গণমাধ্যম এনডিটিবি লিখেছে, ২০০০ এর দশকের প্রথমদিকে টাটা গ্রুপে যোগ দেওয়ার পর থেকে নোয়েল টাটা ব্যবসায়ীক গোষ্ঠীটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শুক্রবার স্যার রতন টাটা ট্রাস্ট ও দোরাবজি টাটা ট্রাস্টের বৈঠকের পর নোয়েলকে টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রতন টাটা বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ১৯৩৭ সালে একটি পার্সি পরিবারে জন্মগ্রহণ করেন। তার ১০ বছর বয়সে তার বাবা নাভাল টাটা ও মা সুনি টাটার মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকে দাদির তত্ত্বাবধানে বেড়ে ওঠেন রতন টাটা।

সম্পর্কিত খবর