শিরোনাম
icon জেএমআই সিরিঞ্জসের বোর্ড সভা ১২ নভেম্বর icon এটলাস বাংলাদেশের বোর্ড সভা ১০ নভেম্বর icon মেঘনা পেট্রোলিয়ামের বোর্ড সভা ১১ নভেম্বর icon বিএসআরএম স্টীলের বোর্ড সভা ১১ নভেম্বর icon খান ব্রাদার্সের বোর্ড সভা ১০ অক্টোবর icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫৪৯ icon আগামী বছর বাড়ছে বিদ্যুৎ সরবরাহ: প্রধানমন্ত্রী icon সূচকের পতনে চলছে লেনদেন icon ডি-৮ বাণিজ্য বাধা দূর করতে এফটিএ-পিটিএর তাগিদ icon ৬৮১ কারখানায় উৎপাদন ব্যাহত, বিক্ষোভ শ্রমিকরা icon ওয়াইম্যাক্স ইলেকট্রোডের লভ্যাংশ ঘোষণা icon মেঘনা পেট্রোলিয়ামের লভ্যাংশ ঘোষণা icon সোলার এক্সপো-২০২৬ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী icon আইসিসির নিষেধাজ্ঞায় আইরিশ ক্রিকেটার icon বিটিএমএর ভারপ্রাপ্ত সভাপতি শামীম ইসলাম icon বিশ্ববাজারে তেলের দামে বড় পতন icon ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন icon বিসিএসএ কোটা জালিয়াতি: আইডিআরএ পরিচালক ওএসডি icon ১২ কেজি এলপিজির দাম ২২৩ টাকা বৃদ্ধি icon তরুণদের ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু icon ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা icon স্বর্ণের দামে বড় লাফ icon গুলশানে গোল্ড কিনেনের প্রথম সেন্টার উদ্বোধন icon ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, ভর্তি ১৯৭০ icon ৫ নভেম্বর শুরু হচ্ছে ৩০তম ইউএস ট্রেড শো
down of head

জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ১০ দিন নির্ধারণ

সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৬ সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র জমা দেওয়ার সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১০ দিন নির্ধারণের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।

জানা গেছে, গত ২১ এপ্রিল অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে জুন-আগস্ট ২০২৬ সময়ে জ্বালানি তেল আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১০ দিন নির্ধারণ করা হয়েছিল। সেই অনুমোদনের কার্যকারিতা জুন ২০২৬ পর্যন্ত বলবৎ ছিল।

বর্তমান আন্তর্জাতিক বাজার পরিস্থিতিতে দীর্ঘ সময়ের দরপত্র প্রক্রিয়ার কারণে সরবরাহকারীরা ঝুঁকি প্রিমিয়াম যুক্ত করে বেশি দর প্রস্তাব করতে পারে। একই সঙ্গে স্থির মূল্যে দর দিতে তারা অনাগ্রহী হয়ে পড়ে। এতে প্রতিযোগিতামূলক বাজারদরে জ্বালানি তেল সংগ্রহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

এ প্রেক্ষাপটে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং প্রতিযোগিতামূলক মূল্যে ক্রয়ের সুযোগ বজায় রাখতে দরপত্র প্রস্তুত ও জমা দেওয়ার সময় ৪২ দিনের পরিবর্তে ১০ দিন নির্ধারণের নীতিগত অনুমোদন চাওয়া হয়। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে।

সম্পর্কিত খবর