শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি : নাটোরে বিএনপির বিক্ষোভ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের নেতৃত্বে আজ শনিবার শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয় মিছিল। এতে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

বিএনপির বিক্ষোভ মিছিলটি হাফরাস্তা এলাকা ঘুরে দলীয় কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। পরে বক্তব্য দেন নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা সরকারের নানা অনিয়ম তুলে ধরেন। তাঁরা এ সরকারকে ব্যর্থ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে অনতিবিলম্বে সরকারের পদত্যাগের দাবি জানান।

সম্পর্কিত খবর