শিরোনাম
icon ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি সংবর্ধনা icon ডিএসইর নতুন দুই স্বতন্ত্র পরিচালককে ডিবিএর শুভেচ্ছা icon এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান icon বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম icon ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১,৫৯৫ জন icon ভোগান্তিতে সেন্ট মার্টিনে পর্যটক কমছে icon নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯.৩০% icon বগুড়ায় পপুলার লাইফের ৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ icon কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি icon দরপতনের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স icon দরবৃদ্ধির শীর্ষে জেনেক্স ইনফোসিস icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon হামে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪৪৪ জন icon শ্রীলঙ্কার প্রকৃতিতে মুগ্ধ প্রভা icon রাজস্ব ঘাটতি ও ঋণের চাপে চ্যালেঞ্জে সরকার icon সূচকের উত্থানে লেনদেন ৬৫৮ কোটি টাকা icon ওরিয়ন ইনফিউশনের বোর্ড সভা ১৫ নভেম্বর icon রহিমা ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সাফকো স্পিনিংয়ের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১৪ নভেম্বর icon জুলাই থেকে স্ট্যাম্প শুল্কে বাধ্যতামূলক এ-চালান icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩১৯ কোটি টাকার icon ২০২৭ সালের হজে কোটা বাড়ল বাংলাদেশিদের icon একমি পেস্টিসাইডসের বোর্ড সভা ১৫ নভেম্বর
down of head

জেনিথ ইসলামী লাইফের ১৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভা রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান জনাব এ টি এম এনায়েত উল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য জনাব মুশফিক আজীম খান, মিসেস সৈয়দা নাসরিন আজীম, জনাব মানসুদ আলম, মিসেস নাজিয়াত আলম, জনাব মোঃ ছায়েদুর রহমান, নিরপেক্ষ পরিচালক জনাব বিদ্যুৎ চন্দ্র গুপ্ত, এফসিএ ও অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম (শহিদুল জাহিদ) মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস এম নুরুজ্জামান, সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, বহিঃ নিরীক্ষক, কোম্পানি সচিব জনাব আবদুর রহমান সিএফও জনাব ফারুক আহমেদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শেয়ারহোল্ডার জনাব মোঃ কামরুল ইসলাম। পরবর্তীতে দেশ, জাতি, কোম্পানি, শেয়ারহোল্ডার ও গ্রাহকদের কল্যাণ এবং সার্বিক সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন শেয়ারহোল্ডার জনাব এ এস এম তৌহিদ।

সভায় কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক ফলাফল, পরিচালনাগত অগ্রগতি, গ্রাহকসেবা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং কোম্পানির সামগ্রিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানির সার্বিক কার্যক্রম ও ব্যবসায়িক অগ্রগতি নিয়ে মতামত প্রদান করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তাদের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। এ সময় শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

সভায় কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসলামী মূল্যবোধ, প্রযোজ্য আইন-বিধি এবং বীমা খাতের নিয়ন্ত্রক কাঠামো অনুসরণ করে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তার কার্যক্রম আরও সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা, সেবার মানোন্নয়ন, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করার মাধ্যমে কোম্পানিকে একটি শক্তিশালী, দক্ষ ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোম্পানির অগ্রযাত্রায় সম্মানিত শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক সহযোগী এবং সংশ্লিষ্ট সকলের অব্যাহত সহযোগিতা ও আস্থার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে ভবিষ্যতেও সকলের সহযোগিতায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আরও সাফল্য ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সম্পর্কিত খবর