down of head

জেনিথ ইসলামী লাইফের গ্র্যান্ড ওপেনিং ব্রাঞ্চ ম্যানেজার কনফারেন্স

আজ শনিবার দিনব্যাপী জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গ্র্যান্ড ওপেনিং ব্রাঞ্চ ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব এটিএম এনায়েত উল্যাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনিয়োগ কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ ছায়েদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর নির্বাহী কমিটির সদস্য জনাব এস এম নুরুজ্জামান।

সভার সভাপতিত্ব করেন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জনাব মোঃ আরিফ হোসেন।

সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথির নিকট থেকে চিফ অপারেশন অফিসার জনাব মোঃ শাহাদাত হোসেন এবং সেলস ম্যানেজার জনাব আবুল মোবারক ও ব্রাঞ্চ ম্যানেজার জনাব রনি কুমার দাস বিশেষ পুরস্কার গ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরীতে ব্যবসা সফল কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

সভা শেষে প্রধান অতিথি প্রতি মাসে ব্রাঞ্চ ম্যানেজার মিটিং আয়োজনের বিষয়ে সম্মতি প্রকাশ করেন। সভায় সারা দেশ থেকে প্রায় ২ শতাধিক বিএম ও এক্সিকিউটিভ অংশগ্রহন করেন।

সম্পর্কিত খবর