এনআরবি ইসলামিক লাইফের উন্নয়ন সভা
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সিদ্ধিরগঞ্জ জোনাল অফিসের উদ্যোগে ৫ জুলাই, বিশেষ উন্নয়ন সভা-২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: শাহ্ জামাল হাওলাদার, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বিশেষ অতিথি ছিলেন জনাব এইচ.এম. মিলন রহমান, সহকারী ব্যবস্থাপনা পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) এবং জনাব মো. শাহ্ পরান হাওলাদার, এসইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং)।
সভাপতিত্ব করেন জনাব মাহমুদা আক্তার রোজি, ইভিপি ও ইনচার্জ, সিদ্ধিরগঞ্জ জোনাল অফিস।



