শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

তুরস্কের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ফুটবল উন্নয়নে বাংলাদেশ

ইস্তাম্বুলে অবস্থিত তুরস্কের ফুটবল ফেডারেশন (টিএফএফ)-এর সদর দপ্তরে গতকাল অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে ফুটবল ঘিরে বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সহযোগিতায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

বৈঠকে অংশ নেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং টিএফএফ প্রেসিডেন্ট ইব্রাহিম এথেম হাজি ওসমানওগলু। বৈঠকে দুই দেশ পারস্পরিক ক্রীড়া সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং ফুটবল উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

মাননীয় উপদেষ্টা বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক জাগরণ, বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে অন্তর্ভুক্তি এবং একটি টেকসই ফুটবল ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগসমূহ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশে তুর্কি ফুটবল দলের বিপুলসংখ্যক ভক্ত রয়েছে এবং এ প্রেক্ষিতে বাংলাদেশ-তুরস্ক প্রীতি ম্যাচ আয়োজন দুই দেশের জনগণের মধ্যে ক্রীড়া-সংশ্লিষ্ট বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে।

টিএফএফ প্রেসিডেন্ট প্রস্তাবটি আন্তরিকভাবে গ্রহণ করেন এবং তাৎক্ষণিকভাবে জানান যে, সবকিছু অনুকূলে থাকলে আগামী আগস্ট মাসেই দুই দেশের নারী ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। একই সঙ্গে, তিনি বাংলাদেশের ফুটবল কাঠামো শক্তিশালী করতে কারিগরি সহায়তা, কোচ ও রেফারিদের প্রশিক্ষণ, ক্রীড়া চিকিৎসা এবং অভিজ্ঞতা বিনিময়সহ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আলোচনার একপর্যায়ে মাননীয় উপদেষ্টা মুসলিম বিশ্বে তুরস্কের সাহসী ও মানবিক নেতৃত্ব, বিশেষত প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভূমিকার প্রশংসা করেন। বৈঠকের শেষে মাননীয় উপদেষ্টা আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠেয় গ্লোবাল ইয়ুথ সামিটে অংশগ্রহণের জন্য টিএফএফ প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান। উভয়পক্ষ অভিমত প্রকাশ করেন, এই বৈঠক বাংলাদেশ-তুরস্ক ক্রীড়া সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা ভবিষ্যতে দুই দেশের ক্রীড়াঙ্গনকে আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূভাবে যুক্ত করবে।

সম্পর্কিত খবর