শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

‘জবাব দেবো বাজেটের সময়’

চলতি অর্থবছরের (২০২১-২২) সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় বিভিন্ন খাতে বরাদ্দের সমালোচনা করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। তবে এ বিষয়ে কোনও জবাব দেননি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সম্পূরক বাজেটের আলোচনায় তিনি জবাব দেবেন না বলেও সংসদকে জানান। মন্ত্রী বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য কিছু কথা বলেছেন। কিন্তু আমি আজকে কোনও জবাব দেবো না। জবাব দেবো বাজেটের সময়। বাজেট বক্তৃতায় যখন সময় পাবো, তখন অবশ্যই জবাব দেবো।’

সোমবার (১৩ জুন) সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘প্রতিটি বাজেটেই সরকারের উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনের লক্ষ্যে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকসহ সরকারের আয়-ব্যয়ের হিসাব প্রাক্কলন করা হয়ে থাকে। পরে বাজেট বাস্তবায়নকালে যৌক্তিক কারণে কখনও কখনও কিছুটা সংশোধন করার প্রয়োজন হয়। এ বছরের প্রেক্ষাপট আমাদের সবার জানা। কোভিড ১৯ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে গোটা বিশ্ব অর্থনীতিতে অস্বাভাবিক মূল্যস্ফীতি। যার কমবেশি বাংলাদেশের অর্থনীতিতে আঘাত হেনেছে। সেটা বিবেচনায় নিয়ে সম্পূরক বাজেটে যৌক্তিক কারণে ব্যয় এবং ঘাটতি কিছুটা সমন্বয় করেছি। তবে আমাদের জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ অপরিবর্তিত রয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস—চূড়ান্ত হিসাবে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত হবে।’

এর আগে বিএনপির এমপি হারুনুর রশীদ তার বক্তব্যে বিদেশে অর্থপাচার, নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য বরাদ্দের বিরোধিতাসহ সম্পূরক বাজেটের বিভিন্ন খাতে বরাদ্দ প্রস্তাবের কঠোর সমালোচনা করেন।

সম্পর্কিত খবর