শিরোনাম
icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
down of head

ছুরিকাঘাতে দুইজনকে হত্যা

চট্টগ্রাম নগরী ও নগরীর বাইরে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ এপ্রিল) রাতে এসব খুনের ঘটনা ঘটে। নিহতরা হলেন- আসকার বিন তারেক (১৮) ও মোহাম্মদ সোহেল (৩৫)।

শুক্রবার রাত ৯টার দিকে নগরীর কোতোয়ালীর থানার চেরাগি পাহাড়ের আজাদী গলিতে তারেককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান তারেক।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বলেন, কিছুদিন ধরে স্থানীয় কিশোর গ্যাংয়ের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার সময় তাদের সঙ্গে তারেকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা তারেকককে ছুরিকাঘাত করে। ঘটনার পর পরই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকে) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই তদন্ত শুরু হয়। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহত তারেক কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার জমির উদ্দিন ম্যানসনের এসএম তারেকের ছেলে। তিনি বিএফ শাহিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

শুক্রবার রাতে আরেক ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সোহেল (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।

রাত সাড়ে ৯টার দিকে পটিয়া থানাধীন কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন- মো. সাজ্জাদ, সাদ্দাম হোসেন ও জয়নাল আবেদীন।

নিহত সোহেল কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই এবং কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের ভাগ্নে বলে জানা গেছে। এলাকাবাসী জানায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, দুর্বৃত্তের ছুরিকাঘাতের ঘটনার পর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের অবস্থা স্থিতিশীল।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, পুলিশ ঘটনার পরপরই তদন্তে নামে। পূর্ব শত্রুতার জেরে কাশেম চেয়ারম্যানের ছোট ভাইকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সম্পর্কিত খবর