শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

চীনে বহুতল ভবনে আগুন, মৃত্যু ১৫

চীনের নানজিংয়ের এক আবাসিক এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত ১৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪৪ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার স্থানীয় সময় ভোর ৬ টার দিকে ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

আগুন ধরার অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিল ফায়ার সার্ভিস। ব্যাপক চেষ্টার পর সেদিন স্থানীয় সময় দুপুর ২ টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

নানজিয়াং চীনের গুরুত্বপূর্ণ শহর। ৮০ লাখেরও বেশি মানুষ বসবাস করেন শহরটিতে। চীনের অর্থনৈতিক রাজধানী নামে পরিচিত সাংহাই থেকে শহরটির দূরত্ব ২৬০ কিলোমিটার।

যে ভবনটিতে আগুন লেগেছে, সেটি নানজিয়াংয়ের ইউহুয়াতাই উপশহরে অবস্থিত। চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে আগুনে পুড়ে যাওয়া সেই ভবনটির ছবি। সেসব ছবিতে দেখা গেছে, আগুন নিভে গেলেও ভবনটির দরজা জানালাগুলো দিয়ে সমানে বের হচ্ছে কালো ধেঁয়ার কুন্ডলি।

নানজিয়াংয়ের ভবনটিতে দুর্ঘটনার কারণ অবশ্য এখনও জানা যায়নি। তবে আগুন ও অন্যান্য প্রাণঘাতী দুর্ঘটনা চীনে বিরল নয়। মূলত দাপ্তরিক গাফিলতি ও নিরাপত্তা বিষয়ক অবহেলা এসব দুর্ঘটনার জন্য দায়ী।

গত জানুয়ারিতে চীনের মধ্যাঞ্চলীয় শহর জিনিইউতে এক দোকানে আগুন লেগে নিহত হয়েছিলেন ১ ডজনেরও বেশি মানুষ। প্রায় কাছাকাছি সময়ে একটি স্কুলের ছাত্রাবাসে আগুন লেগে নিহত হয়েছিল ১৩ জন শিক্ষার্থী।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীনের ভবনগুলোতে পর্যাপ্ত পরিমাণে অগ্নি সুরক্ষা ব্যবস্থা রাখতে সম্প্রতি ভবনমালিকদের নির্দেশ দিয়েছেন। কিন্তু তার নির্দেশতে ভবনমালিকরা কতখানি গুরুত্ব দিচ্ছেন, তা প্রশ্নসাপেক্ষ।

সম্পর্কিত খবর