চার্টার্ড লাইফের সিইও এস এম জিয়াউল হকের মায়ের ইন্তেকাল
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হকের মা শাহিদা খাতুন আর নেই। রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানী ঢাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে অর্থবাংলা পরিবার।
এস এম জিয়াউল হক তার মা শাহিদা খাতুনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুকালে তার মায়ের বয়স হয়েছিল ৯০ বছর। চার ছেলে ও দুই মেয়েসহ নাতী-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার মা শাহিদা খাতুন।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী এস এম জিয়াউল হকের বাসা রাজধানী ঢাকার আদাবরে। আগামীকাল সোমবার (২২ জানুয়ারি) বাদ জোহর বায়তুল আমান হাউজিং সোসাইটি জামে মসজিদে জানাজা শেষে আজিমপুর নতুন কবরস্থানে মায়ের দাফন সম্পন্ন করা হবে বলে তিনি জানিয়েছেন।
শাহিদা খাতুনের আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক।
এদিকে, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হকের মা শাহিদা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) । এক শোক বার্তায় ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম নুরুজ্জামান শাহিদা খাতুনের আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
এছাড়াও এস এম জিয়াউল হকের মা শাহিদা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় জেনিথ ইসলামী লাইফ শাহিদা খাতুনের আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছে।
