শিরোনাম
icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা
down of head

চরফ্যাশনে মধ্যরাতে নারীর ঘরে ঢুকে ধর্ষণ চেষ্টা

খালি বাড়িতে গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা চালিয়েছেন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আল আমিন ওরফে কাইল্ল্যা আলামিন।

এ ঘটনায় আজ রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই নারী। ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটেছে গত ১২ জুন রাতে চরফ্যাশনের আব্দুল্লাহপুরের ৯ নং ওয়ার্ডে খাসের হাট সংলগ্ন মোল্লা বাড়িতে।

ভুক্তভোগী নারীর অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল্লাপুর ইউনিয়নের খাসেরহাট সংলগ্ন মোল্লা বাড়ির মহিউদ্দিন দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসী। ওই প্রবাসীর স্ত্রীকে দু’বছর ধরে ঘরের বাহিরে দেখলেই বিভিন্ন সময় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আল আমিন ওরফে কাইল্ল্যা আল আমিন কুপ্রস্তাব দিয়ে আসছেন। স্বামী বিদেশ অবস্থান করায় তিনি শাশুড়িসহ ঘরে থাকেন। কাইল্ল্যা আল আমিন একই বাড়ির এবং সম্পর্কে তার আত্মীয়। প্রায়শই মধ্যরাতে আল আমিন ওই নারীর নির্মাণাধীন ঘরের জানালার পাশে দাঁড়িয়ে কুপ্রস্তাব দেন ও দরজা খুলতে বলেন। লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে না জানালে আল আমিন আরো বেপরোয়া হয়ে ওঠে। পথে-ঘাটে দেখা হলে ওই নারীকে উত্যক্ত করেন। আল আমিনের লোলুপ দৃষ্টির কারনে এক পর্যায়ে ওই নারী তার বাবার বাড়িতে গিয়ে অবস্থান নেন।

এদিকে, শাশুড়ির অসুস্থতার খবর শুনে শ্বশুর বাড়িতে আসেন ওই নারী। চিকিৎসার জন্য তার শাশুড়ি গত ১২ জুলাই ঢাকায় যান। এই সুযোগে একা পেয়ে ওই দিন রাত ১২ টার পর আল আমিন ওরফে কাইল্ল্যা আল আমিন ওই ঘরে তার স্বামীর মোবাইল ফোন নাম্বার নেওয়ার অযুহাতে জোরপূর্বক ঢুকে পড়ে। এসময় আল আমিন ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে ধর্ষণ চেষ্টা চালায়। তিনি চিৎকার করলে আল আমিন দৌঁড়ে পালিয়ে যায়। পরদিন জানাজানি হলে এ ঘটনায় ওই নারী গত ২৮ জুলাই লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিলে আল আমিন ওই লোকজন নিয়ে ঘটনা জানাজানি না করতে হুমকি দেন। ভিকটিম বর্তমানে আল আমিনের লোকজনের নজরদারিতে রয়েছেন। বাড়ি থেকে বের হতে পারছেন না। অন্যদিকে, টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দিতে আল আমিনের পক্ষ নিয়ে শহিদুল্লাহ মোল্লাসহ এলাকার কয়েকজন লোক কাজ করছেন।

এ ঘটনায় আজ ৫ জুলাই রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই নারী। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য চরফ্যাশন থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত আল আমিনের মোবাইল ফোনে কল দিলেও রিসিভ করেননি।

ভিক্টিমের আত্মীয় মাওলানা নুর মোহাম্মদ মোল্লা জানান, আল আমিন দীর্ঘদিন ধরে বাড়ির বিভিন্ন নারীদের উত্যক্ত করছেন। প্রতিবাদ করতে গেলে হামলা-মামলার ভয় দেখান। তাই ওর আতঙ্কে আমাদের দিন কাটাতে হয়।

একই বাড়ির আবুল কালাম মোল্লা জানান, আল আমিন খুবই বেপরোয়া। ধর্ষণ চেষ্টার ঘটনাটি সত্য। ভুক্তভুগি পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে।

সম্পর্কিত খবর