শিরোনাম
icon জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার সম্মেলন শুক্রবার icon আবারও মজুরি বোর্ডের সভা ডাক icon ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে সানকো icon জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম icon ২৫ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্র icon সাত জেলায় নতুন পুলিশ সুপার icon রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি icon দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল icon দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon সূচক ও লেনদেনের পতন icon ছয় দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ icon এক দিনে ৪ হাজারের বেশি ট্রাফিক মামলা icon বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম icon রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৭ icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
down of head

চমকে দিলেন মিম!

ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। গত বছরের আগস্টেই চমকে দিয়েছিলেন। মেদ ঝরিয়ে নিজেকে জিরো ফিগার নায়িকা হিসেবে গড়ে তোলেন।

এরপর থেকেই বিভিন্ন ফটোশুটে নজরকাড়া রূপে দেখা গেছে এই নায়িকাকে। ফের একবার নিজের রূপের ঝলকে মাতিয়ে দিলেন মিম।

রোববার (২৩ জানুয়ারি) ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেন মিম। সেখানে দেখা গেল- তার পরনে রয়েছে সাদা প্যান্ট এবং ডোরাকাটা স্কিনফিট টপস। আবেদনময়ী ভঙ্গিমায় দিয়েছেন পোজ। ছবিগুলো তুলে দিয়েছেন রফিকুল ইসলাম র্যা ফ।

ছবির ক্যাপশনে মিম লেখেন- ‘পোশাক তোমার মেজাজ ও আত্মবিশ্বাস পরিবর্তন করে দিতে পারে’।

দুটি ছবির মধ্যে একটিতে রিঅ্যাকশন পড়েছে ৩৭ হাজারের বেশি, অন্যটিতে ৩৩ হাজার।
হাজার হাজার মন্তব্যে ভক্তরা মিমের প্রতি তাদের ভালোলাগা প্রকাশ করেছেন। প্রিয় নায়িকাকে আকর্ষণীয় রূপে দেখে তাদের যেন ঘুম উড়ে গেছে। কেউ কেউ আবার মজার ছলে মিমের স্বামী সনি পোদ্দারের কাছে উড়ো অভিযোগও দাখিল করেছেন।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি বিয়ে করেছেন মিম। তার স্বামী সনি পোদ্দার একজন ব্যাংকার। দীর্ঘ ছয় বছর প্রেম করার পর তারা বিয়ে করেন। দুই পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন মিম-সনি।

সম্পর্কিত খবর