শিরোনাম
ডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২
down of head

ঘরের ভেতর মা-ছেলেকে গলাকেটে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘরের ভেতর মা ও ছেলেকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আড়াইহাজার উপজেলার গোপিন্দি এলাকায় রোববার (৩ জুন) সকাল ৮টার দিকে তাদের মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা।

নিহতরা হলেন ৪২ বছর বয়সী রাজিয়া সুলতানা কাকলী ও তার আট বছরের ছেলে তালহা ইসলাম। কাকলীর স্বামী মৃত। তিনি ছেলেকে নিয়ে একাই থাকতেন।

রাজিয়া সুলতানার বড় ভাই মফিজুল ইসলাম জানান, ১০ বছর আগে উজান গোবিন্দি পশ্চিমপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আউয়ালের সঙ্গে তার বোনের বিয়ে হয়। বেশ সুখেই চলছিল তাদের সংসার। গত পাঁচ বছর আগে হঠাৎ ভগ্নিপতি আউয়াল ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান।

টিনশেড বিল্ডিংয়ে ছেলে তালহাকে নিয়ে স্বামীর ভিটায় থেকে যান বোন রাজিয়া। সংসার চালানো জন্য খরচ দিতেন মফিজুল ও তার বোন ফারহানা আক্তার তিথি। রোববার বোনের বাড়ি থেকে তিথির কাছে ফোন আসে রাজিয়ার বাড়িতে বড় ধরনের সমস্যা হয়েছে, দ্রুত যাওয়ার জন্য। গিয়ে দেখেন আলাদা আলাদা কক্ষে বোন ও ভাগ্নের নিথর দেহ খাটে পড়ে রয়েছে। কারও সঙ্গে বোন-ভাগ্নের বিরোধ ছিল কি না, সেই বিষয়ে কোনো তথ্য তিনি জানাতে পারেননি।

পুলিশ জানায়, রাতের খাবার খেয়ে কাকলী ও তার ছেলে শুয়ে পড়ে। সকালে প্রতিবেশীরা তাদের ঘরের দরজা খোলা দেখতে পায়। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ভেতরে গিয়ে দেখে, তালহার রক্তাক্ত মরদেহ খাটে আর কাকলীর মেঝেতে পড়ে আছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, পুলিশ মা ও ছেলের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক বিভাগের সদস্যরা আছেন। যারা মা-ছেলেকে জবাই করে হত্যা করেছে, তাদের আইনের আওতায় আনা হবে।

সম্পর্কিত খবর