শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

গান গাইতে সিডনি যাচ্ছেন তাহসান

নিয়মিত দেশের বাইরে শো করতে যান তাহসান খান। এবার তিনি যাচ্ছেন অস্ট্রেলিয়ায়।

অস্ট্রেলিয়ার সিডনি শহরে আগামী ১ জুন একটি মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশি সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
তিনি নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের সায়েন্স থিয়েটারে সন্ধ্যা ৬টায় তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

তাহসানের সিডনিতে আসা নিয়ে দারুণ উচ্ছ্বসিত সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। সীমিত আসনের এ অনুষ্ঠানের টিকিট ইতোমধ্যে বিক্রি হচ্ছে।

জানা যায়, অনুষ্ঠানের আয়োজক সিডনির ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রেমিয়ানস অস্ট্রেলিয়া।

এ আয়োজনে সহ-পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বাংলাদেশের বৃহত্তম ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের ই-কমার্স প্ল্যাটফর্ম আড়ং ডটকম।

রেমিয়ানস অস্ট্রেলিয়ার আয়োজকদের মাধ্যমে অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান। তিনিও আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন এ আয়োজনে অংশ নিতে।

সম্পর্কিত খবর