শিরোনাম
সূচক বাড়ল, লেনদেন ৫৩৩ কোটি টাকাডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানের
down of head

খালেদা জিয়া ভালো নেই : গয়েশ্বর

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভালো নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, খালেদা জিয়া কেমন আছেন, আপনারা যতুটুক জানেন আমিও ততটুকুই জানি। তারচেয়ে বেশি জানি না। কারণ আমি চিকিৎসক নই।

মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবনে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। প্রয়াত বিএনপির নেতা গৌতম চক্রবর্তী স্মরণে সভার আয়োজন করে কৃষক দল।

তিনি আরও বলেন, যেখানে আমরা আমাদের নেত্রীকে দুই নয়ন দেখতে পারি না, অথবা তার আশপাশের বারান্দায় দাড়িয়েও একটু কষ্ট লাগব করার সুযোগ পায় নাই। সেখানে পত্রপত্রিকায় তার চিকিৎসা সম্পর্কে চিকিৎসকের মাধ্যমে যে কতটুকু আসে, এরচেয়ে বেশি জানার সুযোগ আমার নেই।

গয়েশ্বর আরও বলেন, তবে ম্যাডাম যে ভালো নেই, সেটা আপনার বোঝেন, আমরা বোঝি। সেই কারণে আমরা উনার জন্য কিছু করতে পারি আর না পারি, তার জন্য দোয়া করে যাচ্ছি। সৃষ্টিকর্তা যেন জনগণের দোয়া কবুল করে। তিনি যেন সুস্থ থাকেন।

সীমিত চিকিৎসার মাধ্যমে খালেদা জিয়া যেন সুস্থ হয়ে বিএনপির মাঝে ফিরে আসতে পারেন তার জন্য দোয়া চান গয়েশ্বর।

সম্পর্কিত খবর